শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর প্রধানমন্ত্রীর নির্দেশেদোহারে এতিম পাঁচ কন্যার পাশে ‘আমরা বিএনপি পরিবার’ খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ বিকশিত করে: চিফ হুইপ নুরুল ইসলাম মনি ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জীবনের রোগ মুক্তি কামনা ঝিনাইদহে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক, উপজেলা আ.লীগের নতুন সভাপতির নাম ঘোষণা গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক ফলাফলের ৩০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। দেশের সামগ্রিক উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সমাজের পিছিয়ে থাকা মানুষগুলোও উন্নয়নের সুফল পায় : শেখ মোস্তাফিজুর রহমান

ঝিনাইদহে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক, উপজেলা আ.লীগের নতুন সভাপতির নাম ঘোষণা

বিশেষ প্রতিনিধি : / ৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ভারতে পালাতক শেখ হাসিনার ভার্চুয়ালি  সাংগঠনিক কার্যক্রম নিয়ে  ঝিনাইদহ  জেলায়  চলছে তোলপাড়। প্রশাসনিক নজর এড়িয়ে। ভার্চুয়ালের মাধ্যমে  কমিটি গঠন করছেন শেখ হাসিনা  এমন খবর সকলের মুখোমুখি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলা ও সহযোগী অঙ্গসংগঠনের প্রায় এক হাজার আট শতাধিক নেতাকর্মী এ সভায় ভার্চুয়ালি যোগদান করেন বলে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা। ওই সভায় নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১নং সিনিয়র সহসভাপতি শামীম আরা মান্নান।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত ও সুসংগঠিত করার কঠোর বার্তা দিয়েছেন। সভাপতি না থাকায় সিনিয়র সহ-সভাপতিকে সভাপতির দায়িত্ব দেন দলীয় প্রধান। এছাড়া আগের কমিটি দায়িত্ব পালন করবে।
তিনি আরো বলেন, আগামী দিনে দলীয় কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী। সভায় প্রায় এক হাজার আট শতাধিকের বেশি নেতাকর্মী যুক্ত ছিলেন।
ভার্চুয়াল এ সভায় সৌদি আরব থেকে যুক্ত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাসান। তিনি জানান, ‘এআরটিও’ প্ল্যাটফর্মে এ ভার্চুয়াল সভাটি পরিচালনা করেন বাকের ইমাম মজুমদার। এ ভার্চুয়াল সভায় জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এসএম কামাল, সাইফুজ্জামান শেখরসহ অনেক সিনিয়র নেতারা যুক্ত ছিলেন। সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান।
দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু এবং আলাল হোসেনসহ স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট শেয়ার করলে বিষয়টি সামনে আসে।এ ব্যাপারে জানতে সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা মান্নানের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর