শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  মোবাইল চুরি, আনসারের তৎপরতায় ফোন উদ্ধার—যুবক আটক

পঞ্চগড়ে ফলন্ত  আম কাঁঠাল গাছ অমানবিক ভাবে কর্তন এর মহোউৎসব

পঞ্চগড় প্রতিনিধি :  / ১০৪১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

পঞ্চগড়ে ফলন্ত গাছ কাটার মহোউৎসব, আর মাত্র এক মাস অপেক্ষা করলেই রাস্তার দু’ধারের আম কাঁঠাল জাম গাছের ফল গরিব অসহায় মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ খেতে পারত।স্থানীয়রা বলছেন জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে একটি কাঁঠাল কিনে খেতে হয় এক থেকে তিনশত টাকায় কিন্তু দুঃখের বিষয় হাজার হাজার কাঁঠাল নষ্ট করছে এ কেমন মানবতা,এসব রাস্তার পাশে ফেডারেশন কর্তৃক লাগানো হাজার হাজার আম কাঁঠাল ও অন্যান্য গাছ মাত্র ২৯ লাখ ৮৫ হাজার টাকা টেন্ডারের মাধ্যমে ক্রয় করেছে।তবে বেশ কয়েকটি হাত ঘুরে বিক্রি হয়েছে গাছগুলো স্থানীয় কাঠ ব্যবসায়ী দের কাছে এরা এখন ফলসহ অমানবিক এবং ব্যবিচারে কর্তন  করচ্ছে। অন্যান্য কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, বর্তমান বাজার অনুযায়ী এসব গাছ পানির দামে টেন্ডার হয়েছে।এদিকে স্থানীয়রা বলছেন এভাবে কাঁঠাল আম সহ গাছ কাটার মহোৎসব কেন এ নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। গাছ কেটে নিয়ে যাচ্ছে রাস্তার পাশে পড়ে রয়েছে লক্ষ লক্ষ আম কাঁঠাল এর ফল। এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা কর্তৃপক্ষ এর কাছে জানতে চাইলে তারা জানান এসব কাঁঠাল গাছের মেয়াদ নাকি উত্তীর্ণ হয়ে গেছে তাই ফল দেখার সময় নেই কর্তন করতেই হবে।

অথচ এসব কাঁঠাল গাছে যখন কাঁঠাল ছিল না তখন কর্তন করা হয়নি যুগ যুগ ধরে পড়েছিল। এখন হঠাৎ ফলসহ গাছ কেটে সাবার করা হচ্ছে, রাস্তার পাশে পড়ে থাকা এসব ফল দেখে স্থানীয় সহ পথচারীদের আফসোস যেন থামছে না।এবং তাদের প্রশ্ন আর কিছুদিন পর এসব ফলন্ত গাছ কাটলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো। এত ফল নষ্ট করে গাছগুলো কাটা মোটেও ঠিক হয়নি এটা সম্পূর্ণ অমানবিক কাজ করেছে কর্তৃপক্ষ, এ বিষয়ে সঠিক তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর