মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

বাগেরহাটের ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা

সৈয়দ শওকত হোসেন বাগেরহাট থেকে : / ৬৪০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর তয় ধাপে স্থগিত হওয়া বাগেরহাটের তিনটি উপজেলায় রবিবার (৯জুন) দিনব্যাপী শান্তিপূর্নভাবে নির্বাচন সম্মন্ন হয়েছে। নির্বাচনে মোরেলগঞ্জ উপজেলায় নতুন মুখ হিসাবে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান আনারস প্রতিকে ৩৮ হাজার ৩৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোজাম্মেল হক মোজাম দোয়াত কলম প্রতিকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৭২৯। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রাসেল হাওলাদার (চশমা প্রতীক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজমিন নাহার (কলস পতিক) নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় মোট ভোটার দুই লাখ ৫৭ হাজার ৪১০ ভোট। কেন্দ্র ১১১ টি। মোংলা উপজেলায় আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হাওলাদার চিংড়ী মাছ প্রতিকে ২৭ হাজার ৯০২ ভোট পেয়ে ৩য় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি যুবলীগ নেতা ইকবাল হোসেন আনারস প্রতিকে ১৮ হাজার ৪১৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জামাল হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিসেস কামরুন নাহার হাই। এ উপজেলায় মোট ভোটার এক লাখ ২০ হাজার ৪৬৫ জন। কেন্দ্র মোট ৪৮ টি। শরনখোলা উপজেলায় আওয়ামী লীগের সহ সভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত আনারস প্রতিকে ৩০ হাজার ১৯২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আসাদুজ্জামান মিলন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ১৮ হাজার ৮১৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাসানুজ্জামান পারভেজ, (চশমা প্রতীক),মহিলা ভাইস চেয়ারম্যান রহিমা আক্তার হাসি( কলস প্রতীক)।শরনখোলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৫৪ জন। রিটেনিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা( খুলনা) মোঃ মাহফুজুর রহমান সাংবাদিকদের এ সকল তথ্য নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর