রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

পিরোজপুরের জিয়ানগরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও কার্যক্রম নির্ধারণে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম জিয়ানগর ( পিরোজপুর )প্রতিনিধি : / ২৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার এবং স্থানীয় পর্যায়ে কার্যকর কর্মপরিকল্পনা (অ্যাকশন ম্যাট্রিক্স) প্রণয়নের লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) PROTISTHAA প্রকল্পের আওতায় উপজেলার উত্তরণ (Uttaran) প্রকল্প কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভা পরিচালনা করেন প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা ম্যানেজার শেখ রেদওয়ান উল ইসলাম। এতে কারিগরি সহায়তা প্রদান করেন RIMES-এর অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার মো. ইব্রাহিম আবদুল্লাহ।

সভায় স্থানীয় দুর্যোগের ঝুঁকি, আগাম সতর্কবার্তা এবং সম্ভাব্য দুর্যোগের প্রভাব বিবেচনায় নিয়ে সময়োপযোগী করণীয় নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাস প্রচার ও তথ্য উপস্থাপনের পদ্ধতি সচিত্রভাবে তুলে ধরা হয়। পাশাপাশি দিনের আবহাওয়া, বৃষ্টিপাতের সম্ভাবনা, তাপমাত্রা এবং আগামী এক সপ্তাহের সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীদের তিনটি দলে বিভক্ত করে দলীয় কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ক্ষুদ্র, মাঝারি ও উচ্চমাত্রার দুর্যোগ মোকাবিলায় ৭২ ঘণ্টা, ৪৮ ঘণ্টা ও ২৪ ঘণ্টা আগে কী ধরনের প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। একই সঙ্গে স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী দল, জনপ্রতিনিধি, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও করণীয় চিহ্নিত করে একটি কার্যক্রমের তালিকা প্রস্তুত করা হয়।

এ ছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দুর্যোগের প্রভাবভিত্তিক পূর্বাভাস, আগাম সতর্কবার্তার কার্যকর ব্যবহার এবং পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে মানুষের জীবন, জীবিকা, কর্মসংস্থান ও ব্যক্তিগত সম্পদের ক্ষয়ক্ষতি কীভাবে কমিয়ে আনা সম্ভব, সে বিষয়েও সচেতনতামূলক আলোচনা হয়।

সভায় উত্তরণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং প্রজেক্ট অফিসার মো. আল-আমিন মোল্লা। এ ছাড়া বালিপাড়া ও পাড়েরহাট ইউনিয়নের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কমিউনিটি প্রতিনিধি, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের প্রতিনিধি, সিবিও কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় পশ্চিম বালিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেসার উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী দল, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। স্থানীয় পর্যায়ের ঝুঁকি ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে কার্যকর আগাম পদক্ষেপ নির্ধারণ এবং প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্স বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতির আলোকে দুর্যোগ প্রস্তুতির পরিকল্পনা গ্রহণ করা হলে আগাম সতর্কবার্তার কার্যকারিতা বাড়বে। একই সঙ্গে দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়া সহজ হবে। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিভাগ (DG ECHO)-এর অর্থায়নে কনসোর্টিয়ামভিত্তিক ‘প্রতিষ্ঠা’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির নেতৃত্বে রয়েছে কেয়ার বাংলাদেশ। কনসোর্টিয়ামের অন্য দুই অংশীদার হলো অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (ACF) ও অ্যাক্টেড (ACTED)। প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (RIMES)। প্রকল্পের আওতায় অ্যাক্টেড ৩৩টি ক্যাম্পে কার্যক্রম বাস্তবায়ন করছে। অন্যদিকে বন্যা, আকস্মিক বন্যা ও ঘূর্ণিঝড়প্রবণ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করছে ইএসডিও (ESDO), উত্তরণ (Uttaran) ও নজরুল স্মৃতি সংসদ (NSS)। পিরোজপুর জেলায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে এবং এসিএফের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে উত্তরণ (Uttaran)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর