মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব  ভূমি দস্যুদের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায়,  সাংবাদিকদের ওপর হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি

দমদম লোকসভায় সৌগত রায় এবং বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি জয়ী 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৬৭২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

মঙ্গলবার ,সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায়, চলছে ভোট গণনা‌ ও ভোটের ফলাফল , একের পর এক উল্লাস কর্মী সমর্থকদের।এবারে একই সাথে দুটি ভোট হয় দমদম লোকসভা কেন্দ্রে, ভোট দাতারা প্রত্যেকে দুটি করে ভোট দিয়েছেন, লোকসভার ভোট ও বিধানসভার উপনির্বাচনের ভোট।প্রত্যেক দল দুটি করে প্রার্থী দাঁড় করিয়েছিলেন, একটি লোকসভা ভোটে উন্নতি বিধানসভা উপনির্বাচনের ভোটে।তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবারে লোকসভা ভোটে দাঁড়িয়ে ছিলেন প্রার্থী সৌগত রায় এবং বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়ে ছিলেন সায়ন্তিকা ব্যানার্জি।আজ পানিহাটি , গুরু নানক ডেন্টাল কলেজে লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনের ভোটের গণনা শুরু হয় সকাল থেকে। বেশ কয়েকটি রাউন্ড গণনার শেষে, লোকসভার প্রার্থী সৌগত রায় ,বিরোধী প্রার্থীদের পরাজিত করে, প্রায় ৬৪ হাজার ৯৮৮ ভোটে জয় লাভ করেন, তৃণমূল কংগ্রেসের আরো একবার হাত শক্ত করলেন,অন্যদিকে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ,একই ভাবে বিরোধী দলের প্রার্থীদের হারিয়ে ৮৮১৮ ভোটে জয়লাভ করেন। এবং তৃণমূল কংগ্রেসে, বরানগর পৌরসভার হাত শক্ত করলেন।সকাল থেকেই ছিল গণনা কেন্দ্রের চতুর্দিকে উল্লাস ও সদস্যদের ভিড়, কিন্তু এবারের নির্বাচনে করাকরি নিয়ম কানুন করায় সকলকে গণনা কেন্দ্র থেকে অনেকটা দূরেই অপেক্ষা করতে হয়।সবশেষে জয়লাভের খবর পেয়ে উল্লাসে মেতে উঠে তৃণমূল কর্মীরা ও মহিলা কর্মীরা, আনন্দে উল্লাসে তারা সবুজ আবিদ ছড়াতে থাকেন এবং একদিকে যেমন সৌগত রায় ও সায়ন্তিকা ব্যানার্জির জয়ধ্বনি দিতে থাকেন অন্যদিকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয় ধ্বনি দেন।কর্মীরা বলেন জনগণ সঠিক বিচার করেছেন, উপযুক্ত কাজের মানুষকে ভোট দিয়েছেন এবং জয়ী করেছেন, সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকেন।

উপস্থিত ছিলেন লোকসভার প্রার্থী সৌগত রায়, বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, ছিলেন মদন মিত্র, শোভন দেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বরানগর পৌরসভার ও কামারহাটি পৌরসভার কাউন্সিলর এবং মহিলা সদস্যবৃন্দরা।এবারে লোকসভা ভোটে দিকে তৃণমূল কংগ্রেস জয়ী হন, তৃণমূল সদস্যরা কালীঘাটে বাড়ির সামনে উল্লাস করতে থাকেন সবুজ আবীর উড়িয়ে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি করতে থাকেন জয় বাংলা দীর্ঘজীবী হোক,

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর