রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেক্স রিপোর্ট : / ১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের তুলনায় আরও সুশৃঙ্খল ও পেশাদার অবস্থানে ফিরেছে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।আজ সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী।পরিদর্শনকালে তিনি চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। দায়িত্ব পালনে সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে আহত সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক সহিংসতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কিছু সদস্যের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ববোধের প্রশংসা করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করার শপথ নিয়েই তারা দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেদের আহত হওয়ার পরও বাহিনীর সদস্যরা যথেষ্ট ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন। শ্রমিকদের ওপর বলপ্রয়োগ না করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি প্রশংসনীয়।শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিতে সন্তুষ্ট। তবে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি শ্রমিক পরিচয় ব্যবহার করে এবং দেশের বাইরে থেকে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও ভাঙচুরের অপচেষ্টা চালিয়েও তারা সফল হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাহিনীগুলো সর্বদা প্রস্তুত রয়েছে।হাসপাতাল পরিদর্শনের সময় তিনি পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান উন্নয়নে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।এ সময় হাসপাতালের পরিচালক ডিআইজি মোহাম্মদ মুসলিম হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।চিকিৎসাধীন সদস্যরা হলেন—দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) এবং মো. রাকিবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর