রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি পুত্রসন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন!

ডেস্ক রিপোর্ট : / ৭২৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি পুত্রসন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন! তবে এই সন্তান গর্ভে ধরেন নি তিনি। গত মাসে ৬ দিন বয়সি এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরীমনি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন। দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার। এখন তাদের নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে।পরীর সংসারের এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই।মেয়েকে দেখাবেন বলে সময়ও চেয়ে নিয়েছিলেন অভিনেত্রী। দেখিয়েছেনও একবার; কিন্তু এতেও মন ভরেনি ভক্তদের। এবার কোলে তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী। সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা। মঙ্গলবার পরীর সংসারের নতুন অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে। এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। সঙ্গে যোগ করেন কন্যা শিশু প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি। রাজ্য-প্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখ পাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। এতে ভক্তদেরও সাড়া ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ মন্তব্য ঘরে লিখেছেন, ‘মা পরী সত্যি অসাধারণ’, ‘সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরী মাশাআল্লাহ’, ‘সুখের জীবন সারাজীবন সুখময় হোক’। এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করে অভিনেত্রী বলেছেন, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর