রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি : / ৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচারী শক্তি আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্যাসিবাদ, ইসলামবিদ্বেষ ও আলেমবিদ্বেষের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ। কোনো পতিত শক্তি যদি আবারও বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, সে বিষয়ে জাতি একমত। দেশের সব নাগরিক এ প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছেন। শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের সময়ের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনার বিচার নিশ্চিত করা হবে। দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধৈর্য ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।তিনি আরও বলেন, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে মজুরি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এসব কর্মকাণ্ডের সঙ্গে তারাই জড়িত। তাদের চিহ্নিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর