বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

হাদি হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি

আঃ আজিজ প্রধান : / ৩৫৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেছেন। শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে এ স্মারকলিপি তুলে দেন।স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান বিন হাদি ছিলেন ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের একজন আপসহীন তরুণ নেতা ও অগ্রপথিক। তাকে হত্যার ঘটনাটি কেবল একটি প্রাণহানি নয়, বরং এটি ফ্যাসিবাদবিরোধী কণ্ঠরোধের এক ভয়ানক দৃষ্টান্ত, যা গণতান্ত্রিক আন্দোলন ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।স্মারকলিপিতে ছাত্রদলের পক্ষ থেকে চারটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো-হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত, পরিকল্পনাকারী ও মদদদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা; হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা; ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি ও সক্ষমতা বৃদ্ধি।নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এসব দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমেই শহীদ হাদির আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা সম্ভব হবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর