গ্রামীণ উন্নয়নের গতি আরও বাড়ানো, গ্রামীণ সম্পদ কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাঁদের সম্মানিক বৃদ্ধির বিষয়ে আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের উত্তরবঙ্গ সমাবেশে যোগ দিয়ে মন্ত্রী জানান, আগামী দিনে কর্মীদের সম্মানিক আরও বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের শূন্য পদ পূরণ এবং পাহাড়ে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
আবাস যোজনা প্রসঙ্গে মন্ত্রী আশ্বাস দেন, আবেদনগুলি যথাযথভাবে যাচাই করে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা হবে, যাতে যোগ্য ব্যক্তিরা সরকারি প্রকল্পের সুবিধা পান।
এদিনের সমাবেশে রাজনৈতিক প্রসঙ্গেও বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন তিনি।
অন্যদিকে, সমাবেশকে ঘিরে গ্রামীণ সম্পদ কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে সরকার তাঁদের বক্তব্য শুনেছে এবং সমস্যাগুলি সমাধানের আশ্বাস দিয়েছে—এতেই আশাবাদী সংগঠনের কর্মীরা। এখন সরকারের পক্ষ থেকে দেওয়া আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
রিপোর্টার: সমরেশ রায় ও শম্পা দাস
কলকাতা, পশ্চিমবঙ্গ।