সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

বিশেষ প্রতিনিধি : / ৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের নির্ধারিত অক্টোবর সার্ভিস মাসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সমাপনী অনুষ্ঠান। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স ফাউন্ডেশন ভবনে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনকে সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন প্রফেসর কাজী মাজহারুল ইসলাম দালাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোই মানবজীবনের অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব। অসহায়, নির্যাতিত ও বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মহৎ মানবিক কাজ। মানবসেবার মধ্য দিয়েই পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি আরও বলেন, প্রকৃত মানবসেবাই পারে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে। তাই মানবকল্যাণে কাজ করার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্টোবর সার্ভিস কমিটির সেক্রেটারি ও লায়ন্স ক্লাব অব আলার মিশেলের সভাপতি লায়ন মো. নাঈম হাসান খান, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন নাদিরা বেগম মল্লিকা এমজেএফ, লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ক্যাবিনেট ট্রেজারার লায়ন মাহবুবুল হুদা, ডিস্ট্রিক্ট এমজেটি কো-অর্ডিনেটর মো. আরিফুর রহমান, অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার এবং লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, রিজিয়ন চেয়ারপারসন লায়ন ফরদৌসি সালাম ও লায়ন রাজাউল করিম ভূঁইয়া সুমন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মডার্ন ইকোনমিক্স জোনের চেয়ারম্যান, বাংলাদেশ আমেরিকা বিজনেস ফোরামের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যাংকার লায়ন প্রফেসর ড. কামাল মুস্তফা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, ক্লাবটির সিটি উপদেষ্টা ও দৈনিক ফলাফল পত্রিকার যুগ্ম সম্পাদক লায়ন খান আক্তারুজ্জামান এমজেএফ।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে অক্টোবর সার্ভিস মাসের কার্যক্রম ও প্রতিবেদন উপস্থাপন শেষে সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ক্যাবিনেট ট্রেজারার লায়ন মাহবুবুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্বে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনকে সম্মানজনক অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।

প্রধান অতিথি লায়ন প্রফেসর কাজী মাজহারুল ইসলাম দালালের হাত থেকে ক্লাবের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার ও লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

এ সময় অক্টোবর সার্ভিস মাসের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অন্যান্য ব্যক্তি, লায়ন্স ক্লাব এবং লিও ক্লাবের প্রতিনিধিদের মধ্যেও বিভিন্ন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে লায়ন্স সদস্যদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি মানবিক, সুন্দর ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের সেবামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর