শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

মায়ের কোলে তারেক রহমান যেন সিনেমার দৃশ্য কে হার মানিয়েছে

আওরঙ্গজেব কামাল : / ১৩০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

যেন সিনেমার দৃশ্য কে হার মানিয়েছে । মায়ের কোলে তারেক রহমানের শিশুর মত আচারন দেখে সকলের চোখে পানি চলে আসে। সুদীর্ঘ ২ হাজার ৭৩৩ দিন পর যুক্তরাজ্যের লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখা হলো মা- সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তাঁর জেষ্ঠ্য পুত্র তারেক রহমানের।
দীর্ঘ সময়ের ব্যবধানে মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত তারেক রহমান পরম নিশ্চিন্তে মাকে জড়িয়ে ধরেন। একমাত্র ভরসার স্থল মায়ের কোলে আশ্রয় নেন। এ সময় তার দু’চোখ আনন্দ-অশ্রুতে ভিজে ওঠে। বাংলাদেশের মাটি ও মানুষের অবিসংবাদিত নেত্রী, দেশের সার্বভৌমত্বের প্রতীক, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত একটি এয়ার-অ্যাম্বুলেন্সে বুধবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে) হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান। এ সময় তাঁর বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এয়ারপোর্টে তাঁকে (বেগম খালেদা জিয়া) স্বাগত জানান।হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মা ও ছেলের এই ঐতিহাসিক মহামিলন লন্ডনের ইতিহাসেও অম্লান হয়ে থাকবে।এ দুনিয়ায় সবচেয়ে আপন বলতে একজনকেই বোঝানো হয়-তিনি হচ্ছেন -মা। বিশ্বের সবচেয়ে শ্রুতিমধুর শব্দের নামও হচ্ছে ‘মা’। জন্মের পর মায়ের নাড়ি-ছেঁড়া বলেই হয়তো মায়ের কাছে তার সন্তানই হচ্ছে সবচেয়ে বেশি আপন। কিন্তু বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ২ হাজার ৭৩৩ দিন প্রিয় জেষ্ঠ্য পুত্র তারেক রহমান পিনুকে ছাড়া তাঁর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে থাকতে হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো’কে এক দশক আগেই হারিয়েছেন। কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি অসুস্থতার কারণে ইন্তেকাল করেন। অপরদিকে, জেষ্ঠ্য পুত্র তারেক রহমান অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর লন্ডনে যান। পরবর্তীতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে অত্যাচার-নির্যাতন এবং মামলা-হামলার কারণে তিনি তার নিরাপত্তার স্বার্থে দেশে আসেননি। বিদেশের মাটিতে অবস্থান করেন। এর আগে গতকাল (৭ জানুয়ারি) রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। তার গাড়িবহর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত সোয়া ৮টায় বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। মাত্র ১৫- ২০ মিনিটের রাস্তা হলেও তার এই গাড়িবহর তিন ঘণ্টায় বিমানবন্দরে পৌঁছায়। পথিমধ্যে হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। মানুষ এ সময় প্রিয় নেত্রীকে হাত নেড়ে বিদায় জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর