রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি : / ৫৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ধর্মীয় পরিচয়, পেশা কিংবা জাতিগত ভিন্নতা যেন কোনো নাগরিকের অধিকার প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়—এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার সমান। কাউকে পিছিয়ে রেখে নয়, বরং সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে চায় সরকার।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া এবং এ দেশের পরিবেশে বেড়ে ওঠা প্রত্যেক মানুষই এ দেশের নাগরিক। ধর্ম, বর্ণ, পেশা কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের মধ্যে বৈষম্য করা উচিত নয়। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেকের সমান অধিকার এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।
তারেক রহমান বলেন, একটি উন্নত, শান্তিপূর্ণ ও প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। মত ও বিশ্বাসের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, এ দেশের মাটিতেই আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের বেড়ে ওঠা। তাই দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব সবার। কোনো সম্প্রদায়কে উন্নয়নের মূলধারার বাইরে রেখে সামগ্রিক অগ্রগতি অর্জন করা সম্ভব নয়।
তিনি জানান, জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকারের লক্ষ্য হবে সব ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা এবং নাগরিকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এ জন্য তিনি দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা পূজা উদযাপনের জন্য বিশেষ তহবিল গঠন এবং মন্দির প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে চলতি বছরের দুর্গাপূজা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অনুদান ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
এর আগে মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সরাসরি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে যান প্রধানমন্ত্রী। মন্দির কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানায়। পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠান শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করতে প্রধানমন্ত্রী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের দিকে রওনা হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের এটিই ছিল প্রথম রাজশাহী সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর