রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

বিশেষ প্রতিনিধি : / ৬১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

স্বৈরাচারের পতনের পর দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে যেন ফ্যাসিবাদী শাসন আর ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) বঙ্গভবনে বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিত্বদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের সম্মান করতেন এবং ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি আরও জানান, তিনি বর্তমানে অরাজনৈতিক অবস্থানে থাকলেও ইসলামী মূল্যবোধ ও শরিয়াবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলটি এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর