শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

জলঢাকায় গণঅধিকার পরিষদের সমাবেশ প্রশাসনে কোনো দলবাজি চলবে না : ভিপি নুর

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি : / ১২৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এখন আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ডাক্তার এবং প্রশাসনকে হতে হবে জন বান্ধব, তাদের কোনো দলবাজি চলবে না। চাঁদাবাজদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। তিনি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমলের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দেশের টাকা বিদেশে পাচার সহ নানা সমালোচনা করে বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগকে হটিয়েছি আর কোনো দখলদার ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দিব না।শনিবার বিকাল সাড়ে ৫ টায় নীলফামারীর জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর আরও বলেছেন, আর কোনো চাঁদাবাজ দখলদারদের জায়গা বাংলাদেশে হবে না। বর্তমান সরকার আন্দোলনের মধ্যদিয়ে গঠিত সরকার, এই সরকারের উপর নির্ভর করে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। প্রশাসনকে শক্তিশালী করে নিরপেক্ষ ভুমিকা রাখার আহবান জানান তিনি।সমাবেশে প্রধান বক্তা ছিলেন, গণঅধিকার পরিষদ (জিওপি)’র সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সভাপতি তাইজুল ইসলাম।গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত গন সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হানিফ খান সজিব, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মোন্নাফ, বিভাগীয় সমন্নয়ক ও সহ দপ্তর সম্পাদক ইব্রাহীম খোকন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, উপজেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বাধীন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল আজিজ ও জলঢাকা পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশিকুজ্জামান আশিক প্রমুখ। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে মিলিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর