শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

জয়পুর গোড়াচাঁদ ওয়াকফ এস্টেট সংগঠনে্র প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের চেষ্টা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: / ১৯১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

“জয়পুর গোড়াচাঁদ ওয়াকফ এস্টেট” নওগাঁর সাপাহার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুর রশিদ (প্রভাষক- পোরশা সরকারি কলেজ) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫ হইতে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। আব্দুর রশিদ দায়িত্ব থাকা অবস্থায় প্রায় অনুমানিক ১,২০,০০০০০/- (এক কোটি বিশ লক্ষ টাকা) আয় করেন এবং ব্যয় করেছেন যার সম্পূর্ন হিসেব আব্দুর রশিদ এর কাছে।অভিযোগ সুত্রে জানা গেছে, ওই প্রতিষ্ঠানে নতুন কমিটি হয়েছে! নতুন কমিটির পক্ষ থেকে গত ১১ অক্টোবর জুম্মার নামাজের পর মসজিদের সম্মানিত খতিব মো: আনোয়ার হোসেন সহ আরো ৪ জন আব্দুর রশিদ এর বাড়িতে হিসেব নিতে গেলে খাতা ও হিসাব দিতে অস্বীকার করেন এবং হুমকী প্রদান করেন। পরবর্তীতে এ বিষয়কে কেন্দ্র করে কেউ আব্দুর রশিদ এর বাড়িতে গেলে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি প্রদান সহ ভয়ভীতি প্রদান করেন।আরো জানা গেছে, ওই সময় ০৩ দিনের মধ্যে খাতা, রেজিষ্টার ও ভাড়া আদায়ের মেমো সহ যাবতীয় আয়-ব্যয়ের হিসাব “জয়পুর গোড়াচাঁদ ওয়াকফ এস্টেট কমিটি” এবং গ্রামবাসীকে বুঝিয়ে দেওয়ার জন্য অবগত করা হয়। কিন্তু তিনি সংগঠন ও গ্রামবাসীকে হিসেব বুজিয়ে দিচ্ছেন না।এ ঘটনায় সাপাহার থানায় গ্রামবাসীর পক্ষ থেকে ওই গ্রামের মোজ্ফফর হোসেন এর পুত্র মো: সুমন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযুক্ত আব্দুর রশিদ এর সাথে এ বিষয়ে ফোনে কথা বলতে চাইলে উনার স্ত্রী ফোন রিসিভ করেন। এ ঘটনায় যদি সংবাদ প্রকাশ হয় তাহলে আদালতে মামলা করবেন বলে প্রতিবেদক কে হুমকি প্রদান করেন।এ বিষয়ে সাপাহার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ হোসেন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর