শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি

সাবেক এমপি হাবিরের কারামুক্তিতে তালায় যুবদলের আনন্দ মিছিল ও পথসভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: / ২২২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সাতক্ষীরার তালায় উপজেলা যুবদলের উদ্দ্যোগে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ৪ বছর পর ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে। সোমবার (৩ সেপ্টম্বর) বিকালে উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি তালা জনতা ব্যাংক থেকে শুরু হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় সাবেক এমপি হাবিবের মুক্তিতে উপজেলা নেতাকর্মীদের মধ্যে উল্লাস ও উৎফুল্ল লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, সাবেক বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় তাকে আটক করা হয়েছিল। এই মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সোমবার বিকালে ঢাকা কেন্দ্রয়ি কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর