রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভাপতিত্বে একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

সেরা প্রতিমা ও সুন্দর পরিবেশের জন্য ‘বাংলার শ্রী সম্মান ২০২৬’ প্রদান করল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব

ডেক্স রিপোর্ট : / ২৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

কলকাতা, পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, ধর্মীয় নিষ্ঠা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ৩৬তম বর্ষে পদার্পণ করল কলকাতার মেইন রোডের সংযোগস্থলে অবস্থিত দে বাড়ির জগদ্ধাত্রী পুজো। এই উপলক্ষে সেরা প্রতিমা ও সুন্দর পরিবেশের জন্য দে বাড়ির পুজোকে ‘বাংলার শ্রী সম্মান ২০২৬’-এ ভূষিত করল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব (WIPC)। ডিডিবি মিডিয়া হাউসের সহযোগিতায় আয়োজিত এই সম্মাননা বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের উদ্যোগে এই সম্মাননা প্রদানের মূল উদ্দেশ্য হলো বাংলার ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব, শিল্প-সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও উৎসাহিত করা। পাশাপাশি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করে আসা পরিবার ও উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়া।

দে বাড়ির জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পারিবারিক ঐতিহ্য, সামাজিক সহযোগিতা ও মানবিকতার এক সুন্দর মেলবন্ধন। পুজোকে কেন্দ্র করে ভোগ বিতরণ, অতিথি আপ্যায়নসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবারের মহিলাদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর এই পুজো প্রাণবন্ত হয়ে ওঠে।

দে বাড়ির পুজোর কর্ণধার দীপক দে জানান, দীর্ঘদিন ধরে মায়ের আরাধনা করে আসছেন তাঁরা। তিনি বলেন, “সবই মায়ের ইচ্ছা, আমি নিমিত্ত মাত্র। মা চান বলেই এবং সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই আমি মাকে প্রতিষ্ঠা করতে পারি। আমার সামর্থ্য অনুযায়ী মায়ের পুজো করে থাকি। আগামী দিনেও যেন এভাবেই মাকে প্রতিষ্ঠা করতে পারি, সেই চেষ্টা করব।”

তিনি আরও জানান, পুজোর স্থানটি অত্যন্ত ছোট হওয়ায় বড় পরিসরে আয়োজন করা সম্ভব হয় না। সীমিত জায়গার মধ্যেই মাটির বেদি তৈরি করে মায়ের পূজা করা হয়। যাঁরা প্রতিবছর পুজোয় সহযোগিতা করেন, তাঁদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, “সকলের সম্মিলিত সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা।”

ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিকে সম্মান জানাতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ‘বাংলার শ্রী সম্মান ২০২৬’-এর মাধ্যমে দে বাড়ির জগদ্ধাত্রী পুজোর দীর্ঘদিনের ঐতিহ্য ও আন্তরিক উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হলো।

রিপোর্টার: সমরেশ রায়
কলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব (WIPC)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর