শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর প্রধানমন্ত্রীর নির্দেশেদোহারে এতিম পাঁচ কন্যার পাশে ‘আমরা বিএনপি পরিবার’ খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ বিকশিত করে: চিফ হুইপ নুরুল ইসলাম মনি ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জীবনের রোগ মুক্তি কামনা ঝিনাইদহে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক, উপজেলা আ.লীগের নতুন সভাপতির নাম ঘোষণা গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক ফলাফলের ৩০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। দেশের সামগ্রিক উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সমাজের পিছিয়ে থাকা মানুষগুলোও উন্নয়নের সুফল পায় : শেখ মোস্তাফিজুর রহমান

খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ বিকশিত করে: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

ডেক্স রিপোর্ট : / ৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও ইতিবাচক জীবনবোধ গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়াচর্চা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের সক্ষমতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুক্রবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে।
চিফ হুইপ বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সম্ভাবনা রয়েছে। যথাযথ সুযোগ, প্রশিক্ষণ ও উৎসাহ পেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনতে সক্ষম। তাই তরুণদের খেলাধুলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। একই সঙ্গে তরুণদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রেও খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
নুরুল ইসলাম মনি বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক পরিবেশে গড়ে তুলতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়ানো দরকার। তায়কোয়ানডোর মতো শৃঙ্খলাভিত্তিক ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য খেলোয়াড়দের প্রস্তুত হতে সহায়তা করবে।
তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব খেলোয়াড়ের সাফল্য কামনা করেন এবং চ্যাম্পিয়নশিপ আয়োজনের সঙ্গে যুক্ত আয়োজক, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুর রহমান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর