মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

৫৮ তম বর্ষে, দুই বাংলার সেরার সেরা শক্তি-সম্মান ২০২৪ এ ভূষিত হলেন,‌ সরশুনা ব্রাইট স্টার ক্লাব।

কলিকাতা থেকে রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস : / ১৪৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সরশুনা ব্রাইট স্টার ক্লাব প্রতি বছরের ন্যায় এ বছরও থীমের পুজোয় চমক সৃষ্টি করেছেন, এবারে তাহাদের ভাবনা… সময়ের সাথে- নতুন রূপে , একটি সুন্দর নামকরণের মধ্য দিয়ে তারা টিমের সাথে প্রতিমার সামঞ্জস্য রেখে এবারের পূজোর ‌ আয়োজন করেছেন। পুরানো কে না ভুলে নতুন সৃষ্টির পথে এগিয়ে চলেছেন।
প্রতিবছর থিমের প্রতিযোগিতায়, বেশ কয়েকটি করে সম্মান ছিনিয়ে নেন সরশুনা ব্রাইট স্টার ক্লাব, এবারো তাহারা দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায়, সেরা সেরা ভাবনা ও প্রতিমায়, দুই বাংলার শক্তি সম্মান২০২৪ ছিনিয়ে নিয়েছেন, বেশ কয়েকজন ফটোগ্রাফার বিভিন্ন এলাকায় তিনদিন যাবৎ ক্লাবের পুজো গুলি পরিক্রমা করে, থিম ও প্রতিমার বিচার করেছেন। দুই বাংলার নিউজ চ্যানেলের সম্পাদক, পরিচালক, সাংবাদিক শম্পা দাস,… সরশুনা ব্রাইট স্টার ক্লাবের প্রেসিডেন্ট উৎপল দত্ত সহ ক্লাবে সেক্রেটারী এবং ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে থিম ও প্রতিমার উপর, দুই বাংলার শক্তি-সম্মান ২০২৪ তুলে দেন। এবং সকলকে শুভ দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানান।প্রতি বছর সরশুনা ব্রাইট স্টার ক্লাব যেমন বিভিন্ন শিল্পী , সিনেমা ও সিরিয়াল জগতের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে প্রতিমার শুভ সূচনা করেন, তেমনি পুজো কয়েক দিন ধরে চলে, ব্লাড ডোনেশন ক্যাম্প, বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং ভোগ বিতরণ। এছাড়াও সরশুনা ব্রাইট স্টার ক্লাব, বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকেন সারা বছর, কখনো স্বাস্থ্য শিবির, কখনো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, আবার কখনো বন্যা দুর্গত এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ, না না কাজে যুক্ত থেকে মানুষের সেবায় ক্লাব সদস্যরা নিয়োজিত থাকেন, এলাকার মানুষের যে কোন বিপদে ছুটে যান।
দুই বাংলার শক্তি সম্মান২০২৪ পেয়ে, ক্লাবের সকল সদস্যরা আনন্দিত খুশি, তাহারা একটি কথাই বলেন আমাদের ভাবনা টা একটু অন্যরকম, ভাবনার মধ্য দিয়ে সকল মানুষের মনকে আন্দোলিত করার চেষ্টা করি। যাহাতে কোন কিছু ভুলে না যায়।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর