রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে : হুমায়ুন কবীর বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

মধ্যমগ্রামের হোটেল থেকে পচা মাংস উদ্ধার, অন্যদিকে ইবি কেক পেস্ট্রি দোকানে অভিযান ।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ / ১০৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বুধবার, একদিকে যখন হানা দিয়ে মধ্যমগ্রামের হোটেল থেকে পচা মাংস উদ্ধার করলেন, ঠিক অন্যদিকে বিধাননগর পৌরনিগম ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক এবং ইবি অভিযান চালান কেক পেস্টির দোকানে, বিধান নগর দক্ষিণ থানা এলাকায়।

ভেতরে ঢুকে তারা বিভিন্ন খাদ্য সামগ্রী পরীক্ষা করতে থাকেন।

খাদ্য সুরক্ষা দপ্তর এর আধিকারিক ও ইবি বিভিন্ন হোটেলে অভিযান চালান এবং সেখান থেকে বিভিন্ন রকমের পঁচা খাদ্য সামগ্রী উদ্ধার করেন। এবং পচা মাংস, শুধু তাই নয় সেই সকল হোটেলের লাইসেন্স বাতিল করেন। এবং জানিয়ে দেন যদি সংযম না হয় তাহলে করা ব্যবস্থা নেবেন।

পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, বাতাস ও বিভিন্ন জেলায় প্রচুর বেআইনি হোটেল গজিয়ে উঠেছে, আমাদের সরকার আসতে আসতে সেগুলি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন, যে হোটেলগুলি আগের সরকারের আমলে তৈরি হয়েছিল, তাহারা কোন কিছুই দেখতেন না, আমাদের সরকার চেষ্টা করছেন, পথে নিয়ে যাওয়ার। নইলে পঁচা জিনিস খেয়ে বহু সাধারণ মানুষের বিপত্তি ঘটতে পারে। বহুদিন ধরেই এই অস্বাস্থ্যকর পচা মাংস মানুষকে খাইয়ে চলেছেন নামি বেনামী হোটেলগুলি।

তবে আমাদের প্রশাসনের তরফ থেকে অভিযান শুরু হয়েছে, এখানে গ্রাহকদের থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চলছে। অনেক বেয়াইনি ভাবে সরকারি জায়গায় হোটেলও হয়েছে, কোন বিধি মানা হয়নি বেশিরভাগ হোটেল রাস্তার ধারে, সেখানে পরিছন্নতা এবং স্বাস্থ্যবিধি মানা হয় না, যদি এগুলি না মানেন সেগুলিকে বন্ধ করে দিতে হবে, যারা নিজেদের জায়গায় হোটেল করেছেন প্রয়োজনে অনুমতি লাইসেন্স নিতে হবে। তবেই সেই হোটেল চালাতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের সতর্ক থাকা উচিত, নিয়ম-কানুন মানা উচিত।

এর সাথে সাথে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে কেন্দ্র থেকে আসছে পেঁয়াজ, ৩৫ টাকা কিলো দরে ন্যায্য মূল্যে দোকানে মিলবে, কেন্দ্রীয় সংস্থা না পেডের তরফ থেকে আমাদের এখানে পেঁয়াজ দেওয়া শুরু হয়ে গেছে, পয়ত্রিশ টাকা কিলো দু কিলোর প্যাকেট ৭০ টাকায়, আমিও উদ্বোধন করেছি। নাসিকে যখন পিয়াজ উৎপাদন হয় তখন এই সংস্থা পেঁয়াজ কিনে রাখে। এখন পশ্চিমবাংলায় যখন পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে , তখন নাসিক থেকে ওই সংস্থার গাড়ি আসছে এবং বিভিন্ন জেলাতে সেই পেঁয়াজ পাঠানো শুরু হয়েছে।

আমাদের সরকার, সমস্ত দিকে নজর এবং নজরদারি রাখছেন, অন্যায়ের মোকাবিলা করার চেষ্টা করছেন, বিভিন্ন এলাকায় অভিযান চালানো শুরু হয়েছে, তাই সকলকে সতর্কবার্তা দিতে চাই, বেআইনি ভাবি কিছু করবেন না, সাধারণ মানুষের জীবন হানি হতে পারে, যদি আইন মেনে না কাজ করেন, প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর