খুলনা জেলার ডুমুরিয়ায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করে এর উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান সোহেল রিগান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, শেখ ফরহাদ হোসেন, শেখ মাহাবুর রহমান, সেলিম হালদার, পলাশ কুমার সেন,অর্চন বসু সহ অনেকে। উল্লেখ্য চলতি মৌসুমে বিল সিঙ্গা, হাসপাতাল পুকুর, ভূমি অফিস পুকুর,সাজিয়াড়া মহিলা মাদ্রাসা পুকুর,সদর দাখিল মাদ্রাসা পুকুর সহ ৪৩টি প্রতিষ্ঠান ও ১টি উন্মুক্ত জলাশয়ে ৩৩৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।
ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা জেলার ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জেড এম মোজাহিদ হোসেন অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২৩ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড, মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক বিলাস কুমার মুখার্জি, শিক্ষক প্রতিনিধি জগদীশ কুমার দাস ও অভিভাবক সদস্য হিসেবে শেখ রেজওয়ান হোসেন কে মনোনীত করা হয়েছে। এদিকে মোজাহিদ হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও তার শুভাকাক্সক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।