শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির

সিরাজগঞ্জে খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াতপত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১৭৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) ছিলেন একজন প্রখ্যাত ইসলামিক সাধক এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশে ইসলাম প্রচার ও আধ্যাত্মিক দিকনির্দেশনার জন্য বিখ্যাত। বিশ্ব শান্তির মহাসাধক খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশুদ্ধ ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) ছোটবেলা থেকেই ধর্মচর্চায় অনুরাগী ছিলেন। পরবর্তীকালে, তিনি আধ্যাত্মিকতা ও তরিকতের পথে নিজেকে উৎসর্গ করেন। তিনি একজন খ্যাতিমান পীর ও আলেম হিসেবে পরিচিতি লাভ করেন এবং বহু মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করেন। তার আধ্যাত্মিক শক্তি ও জ্ঞান দেখে বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার শিষ্যের মধ্যে উল্লেখযোগ্য শিষ্যরা হলেন শ্যামলী পাক দরবার শরীফের পীর খাজা শাহ্ মো: মোজাম্মেল হক্ শ্যামলীবাগী আল-ওয়েসী (রহ:), শম্ভুগঞ্জ দরবার শরীফের পীর হযরত খাজা শাহ্ মো: সাইফুদ্দিন শম্ভুগঞ্জী (রহ:), জামালপুরের মইনুদ্দিন খান জামালী (রহ:), আটরশি পাক দরবার শরীফের পীর হযরত মাওলানা হাসমত উল্লাহ (রহ:), চন্দ্রপাড়া পাক দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ্ সুলতান আহাম্মদ চন্দ্রপুরী (রহ:), প্যারাডাইস পাড়া পাক দরবার শরীফের পীর হযরত মাওলানা মকিমউদ্দিন (রহ:), আসামের গনী খলিফা (রহ:) উল্লেখযোগ্য। এছাড়াও বাংলা ভারতে খাজা এনায়েতপুরী (রহ:) এর নেসবতের প্রায় ১২০০ খানকা শরীফ রয়েছে। খাজা শাহ্ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) তার জীবদ্দশায় ইসলাম প্রচার ও মানুষকে সঠিক পথে পরিচালিত করতে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার প্রচার করেন। তার উপদেশ ও শিক্ষার ফলে অনেক মানুষ ইসলামিক আদর্শ গ্রহণ করে এবং তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে।তিনি ওফাত করার পর সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরেই সমাহিত হন। সেখানে তার মাজার শরীফ অবস্থিত, যা বহু ধর্মপ্রাণ মানুষের কাছে আধ্যাত্মিক তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তার মাজার শরীফ জিয়ারত করতে আসেন এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন।প্রতি বছর বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফে বাৎসরিক পরম পবিত্র ওরছ শরীফ উদযাপিত হয়। ওরছ শরীফের পূর্বে প্রতিবছরই ২৫ শে কার্তিক পরম পবিত্র ওরছ শরীফের দাওয়াত পত্র এনায়েতপুরীর নেসবতের সকল দরবার শরীফের প্রধানগণকে এবং গণ্য-মান্যদের কে প্রদান করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এ বছরও ২৫ শে কার্তিক ১৪৩১ বা;লা, ১০ ই নভেম্বর ২০২৪ ই; রোজ রবিবার এনায়েতপুর পাক দরবার শরীফে এক ভাব-গাম্ভীর্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫ ই; সালের পরম পবিত্র ওরছ শরীফের দাওয়াত পত্র প্রদান করা হয়। এ দাওয়াত পত্র প্রদান করেন হযরত খাজা শাহ মো: ইউনুস আলী এনায়েতপুরী (রহ:) এর সাহেবজাদা বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের বর্তমান সাজ্জাদান-নশীন হযরত খাজা শাহ্ মো: কামাল উদ্দিন নুহু মিয়া। পরম পবিত্র ওরছ শরিফের দাওয়াতপত্র অনুষ্ঠানে খাজা এনায়েতপুরীর হাজার হাজার আশেকবৃন্দ , জাকেরবৃন্দ , গ্রামবাসী ও প্রতিবেশী উপস্থিত ছিলেন। উক্ত ওরছ শরীফ আগামী ২১শে পৌষ ১৪৩১ বাংলা, ৪ই রজব ১৪৪৬ হিজরী, ৫ই জানুয়ারি ২০২৫ ই; রোজ রবিবার সকাল দশ ঘটিকায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরছ শরীফের সমাপ্তি ঘটবে । আখেরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদান-নশীন খাজা শাহ্ মো: কামাল উদ্দিন নুহু মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর