শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

সাভারে ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারকসহ আটক ২

মীর জেসান হোসেন তৃপ্তি : / ১৫৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সাভারে এসে রাজধানীর সেন্ট থমাস ক্যাথিড্রালের মডারেটর রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার পক্ষে প্রক্সি দিতে দলবল নিয়ে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে সাধারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।শুলক্রবার (১৫ নভেম্বর) দুপুরে চার্জ অফ বাংলাদেশ সাভার শাখায় পৌর এলাকার আনন্দপুর ধ্যান ও সম্মেলন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেওয়া প্রতারকসহ ২ জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।ঘটনাস্থলে প্রতারকের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত সেনাবাহিনীর একটি পোশাক জব্দ করা হয়।আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া থানার জগদীশ রায়ের ছেলে রিপন রায় (৩০) ও রাজধানীর শেরেবাংলা নগর থানার জামান গলি এলাকার কর্নে নিয়াসের ছেলে শুভজিৎ মন্ডল (৩১)। এদের মধ্যে প্রতারক রিপন রায় সনাতন ধর্মাবলম্বী। সে রাজধানীর মিরপুর-১০ এর ৭ নং রোডের ৩৭ নং বাসায় ভাড়া থেকে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করেন বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, সাভার পৌরসভার আনন্দপুর এলাকার বাসিন্দা মাইকেল হালদারের ছেলে জর্জ মানস হালদার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে ঘটনাস্থল থেকে আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। আটক দুই ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে একজন সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রতারণার আশ্রয় নেয়। তারা দুইজনেই রাজধানীর বাসিন্দা।মামলার বাদী জর্জ মানস হালদার জানান, রাজধানীর সেন্ট থমাস ক্যাথিড্রালের মডারেটর রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে চার্জ অফ বাংলাদেশ সাভার শাখায় আনন্দপুর ধ্যান ও সম্মেলন কেন্দ্রে পূর্ব নির্ধারিত একটি আলোচনা সভার আয়োজন ছিল। এতে অভিযুক্ত দুইজনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তারা না এসে সনাতন ধর্মাবলম্বী রিপন রায় ও খ্রিস্ট ধর্মের শুভজিৎ মন্ডলের নেতৃত্বে ২০/২৫ জন এসে রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার পক্ষ নিয়ে সাধারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এতে শান্তিপূর্ণ আলোচনা সভা পন্ড হয়ে যায়। রিপন রায় নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিলে তার কথায় সন্দেহ হয়, সাথে সাথেই আমরা তাকে চ্যালেঞ্জ করে বসি। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে তারা তাদের দুজনকে আটক করে। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা বাকিরা মোটর সাইকেলে করে পালিয়ে যায়।অভিযোগের বিষয়ে জানতে রাজধানীর সেন্ট থমাস ক্যাথিড্রালের মডারেটর রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা জানান, জর্জ মানস হালদারের দায়ের করা মামলায় প্রতারক রিপন রায় ও তার সহযোগী শুভজিৎ মন্ডলকে আসামি করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়। অভিযুক্তদের ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর