বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সাতক্ষীরার আশাশুনির বুহাটায় সাংবাদিকদের ইফতার মাহফিল

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : / ১০৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

আশাশুনির বুধহাটায় সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার করিম সুপার মার্কেটে ফ্রেন্ডশীফ হোটেলে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, বিএনপি নেতা সাবেক মেম্বার আব্দুল করিম ঢালী, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতো, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এসকে হাসান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, সদস্য হাবিবুল্লাহ বিলালী, জগদীশ চন্দ্র সানা, মইনুল ইসলাম, ডাঃ শাহিনুল ইসলাম সাহিন, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ড্যানিশ, যুগ্ম-সম্পাদক ডাঃ রফিক আহমেদ, কোষাধ্যক্ষ বাবুল হোসেন, আবু হাসান চঞ্চল, ফারুক হোসেন, ইয়াছিন আরাফাত পিন্টু, স্বাধীন সংবাদ স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দৃষ্টিপাত আশাশুনি ব্যুরো প্রধান ইয়াছিন আরাফাত, আমিনুর রশিদ, নয়ন, আনিছুর, উদ্দীপনের ম্যানেজার ফরিদ হোসেন, গ্রাম ডাক্তার আবু হেনা, আতিকুল, মতিকুল ইসরাম প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন ইয়াছিন আরাফাত।

আশাশুনির বুধহাটায় বিদ্যুৎ স্পৃষ্টে রাজ মিস্ত্রীর দুই জোগাড়ে আহত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বুধহাটায় ছাদ ঢালাই কাজের সময় বিদ্যুৎ স্পৃষ্টে রাজ মিস্ত্রীর জোগাড়ে ও মিক্মার মেশিনের জোগাড়ে আহত হয়েছে। আহত শান্টু (৩৫) কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে বুধহাটা গ্রামের ফজলুর রহমানের বাড়িতে বুধহাটা গ্রামের মৃত. সৈয়দ আলী গাজীর ছেলে ফজলুর রহমানের ঘরের সাদ ঢালাইয়ের কাজ চলছিল। সকাল থেকে কাজ করছিলেন রাজ মিস্ত্রী আয়ুব আলীর নেতৃত্বে ২ জন মিস্ত্রী, ২ জন জোগাড়ে ও মিক্সার মেশিনের শ্রমিকরা। ছাদের উপর দিয়ে ৪৪০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন ৩ তারের লাইন চলে গেছে। দুপুর ১২ টার দিকে শেষ কড়াই মিক্সার ছাদে ফেলানোর সময় জোগাড়ে শ্বেতপুর আম বাগান মহল্লায় বসবাসকারী শান্টু ও মিক্সার শ্রমিক দুজনে কড়াই ধরে উঠাতে গিয়ে বিদ্যুতের তার স্পর্শ করে। বিদ্যুতায়িত হয়ে তারা ছাদের উপর ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় শান্টুকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। সে এখন সুস্থ আছে বলে জানাগেছে। মিক্সার মেশিন শ্রমিক স্থানীয় চিকিৎসায় সুস্থ হয়। বিদ্যুতের তারে কভার থাকলেও লিকেজের কারণে বিদ্যুতায়িত হয়েছে বলে রাজমিস্ত্রী আয়ুব হোসেন ধারনা করছেন। ঘরের উপর দিয়ে বিদ্যুৎ লাইন স্থানাস্তর ও তারের কভার ঠিক করার জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন।এব্যাপারে বুধহাটা বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার লোকমান হোসেন জানান, তাদের কাছে কেউ কোন খবর দেয়নি। আহত হয়েছে কিনা তাদের কিছু জানানেই বলে তিনি জানান।

আশাশুনির বড়দলে খ্রিস্টান এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির বড়দলে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের বার্ষিক সভা ও প্রতিনিধি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় বড়দল সেন্ট জেভিয়ার চার্চ মিলনায়তনে “ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। এসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার জুয়েল ম্যাকফিল্ড। এসোসিয়েশনের উপজেলা সভাপতি পিউস হালদার ও সাধারণ সম্পাদক লালন সরকারের ব্যবস্থাপনায় সভায় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রেসিডেন্ট রোটারিয়ান স্বপন বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক পৌল সাহা, কলারোয়ার পালক ডেবিট গনেশ বিশ্বাস, ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভাঃ ফাদার মার্টিন শঙ্কর মন্ডল প্রমুখ। সমাবেশ শেষে অতিথিবৃন্দসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ স্টার সানডের দিন এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি সহ নয়টি দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর