বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আশাশুনি প্রতিনিধি : / ১৩৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত না করে অনিয়মতান্ত্রিকভাবে গঠিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার সন্ধ্যায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিল সদরের বটতলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালিদুজ্জামান টিপু। ছাত্র দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, তারিকুল ইসলাম সজল, তারেক পরিষদের সভাপতি জিএম খালিদ মাহমুদ, তাঁতী দল নেতা আব্দুল হাদি, যুবদল নেতা হাসিমুজ্জামান হাশেম, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম, ইকবাল হোসেন লালু প্রমুখ।বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অমান্য করে আশাশুনি বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে চলেছেন। কিন্তু কমিটিতে দুঃসময়ে দল থেকে পদত্যাগকারী ও আওয়ামী পন্থীদের অন্তর্ভূক্ত করা হয়েছে। এ পকেট কমিটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা সহ দলীয় ঐক্য বিনষ্ট করছে। তাই অবিলম্বে দলীয় সিদ্ধান্ত মোতাবেক হাইব্রিড অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভূক্ত করার দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তী কমিটি গঠনের সময় কঠিন ভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর