বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষ ভাংচুর, ভিডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি : / ১১৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

 পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে একটি অফিস কক্ষ ভাংচুর চালিয়ে ভিডিও ধারণ করেছে এক যুবক।  বৃহস্পতিবার সকালে কলেজটিতে এ ভাংচুরের ঘটনা ঘটে। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী কলেজটিতে ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত কোন আইনী ব্যবস্থা গ্রহন করেনি কলেজ কর্তৃপক্ষ।এদিকে অফিস কক্ষ ভাংচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে ক্যাপ পরিহিত এক যুবক সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি অফিস কক্ষে ভারী লাঠি দিয়ে ভাংচুর করছে। এ সময় অন্য আরেকজন ভাংচুরের ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করছিল। এরপর ভাংচুর শেষে ওই যুবক কক্ষ থেকে বেরিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় জানান, সকাল সাড়ে নয়টার দিকে এক যুবক কলেজের দ্বিতীয় তলার প্রশাসনিক ভবনের একটি অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়। তবে বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত এ ঘটনায় কলেজের পক্ষ থেকে কোন ধরণের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ভাংচুর হওয়া কক্ষ পরিদর্শন করেছে বলে জানান তিনি। এ বিষয়ে আগামীকাল থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানান পান্না লাল রায়।এ বিষয়ে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ তাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর