শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সরকারি খরচে নতুন স্কুল তৈরী হলেও, গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৯০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের প্রত্যন্ত স্কুল শালবনীর জামভেদিয়ায় এই নয়া জুনিয়র হাই স্কুল। ৩৫ লক্ষ টাকা খরচ করে তৈরি হয় স্কুলের এই নয়া ভবনটি।তবে সেই স্কুল বিল্ডিং তৈরির ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের, গ্রামবাসীদের দাবী স্কুল বিল্ডিং তৈরি হওয়ার সময় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে এমন সন্দেহ হয় তাদের, এই অভিযোগের ভিত্তিতে তারা সরকারি আধিকারিকদের কাছেও অভিযোগ জানান, কিন্তু তাহার কোন সূরাহা হয়নি, কোথাও সুরাহা না পেয়ে তারা জেলাশাসককে লিখিত অভিযোগ জানান, এই অভিযোগের ভিত্তিতে আমরাও ওই স্কুলে পৌঁছাই এবং বিভিন্ন ছবি ধরা পড়ে ,খসে পড়ছে প্লাস্টার এখনই স্কুলের, ছাদের জল চুঁয়ে পড়ছে, হস্তান্তর হওয়ার আগেই দেখা যাচ্ছে একাধিক সমস্যা, অভিযোগের সুর টিচার ইনচার্জের গোলাতে ও।

বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও করছেন গ্রামবাসীরা, যদিও অভিযুক্ত ঠিকাদার সিদাম ঘোষের দাবী সব কাজই তিনি নাকি সঠিকভাবে করেছেন।

অভিযোগ শুনে দ্রুত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হলে, কন্টাকটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গ্রামবাসী প্রসাদ সাহা, গ্রামবাসী মুরালী সাহা, পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত ধল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামভেদিয়া জুনিয়র হাই স্কুলের সৌরভ মন্ডল, অভিযুক্ত ঠিকাদার সিদাম ঘোষ, মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র সহ অন্যান্যরা।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর