মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর হামলা, আহত ৫

নীলফামারী প্রতিনিধি : / ২৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

নীলফামারীর জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, কাঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই এলাকার প্রয়াত নছর উদ্দিনের ছেলে জোবায়দুল ইসলামের সঙ্গে প্রতিবেশী প্রয়াত ঘুমারু মামুদের ছেলে নজরুল ইসলাম (৪৫), জবেদুল ইসলাম (৫০), জহিরুল ইসলাম (৪০) ও জবেদুল ইসলামের ছেলে কামরুজ্জামানের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা চলে আসচ্ছিল। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন দুপুরে জোবায়দুল ইসলাম ধান মাড়াইয়ের কাজে জমির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বসুনিয়াপাড়ার মিনহাজুলের বাড়ীর সামনের রাস্তার পাশের আঙ্গিনায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জোবায়দুল ইসলামকে রক্ষা করতে পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন প্রয়াত লেবু মিয়ার স্ত্রী রাশেদা বেগম, আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী তাহেরা বেগম, জোবায়দুল ইসলাম ও তার স্ত্রী কুলছুম আক্তার। এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জোবায়দুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে তাদের ধারণা। এ ঘটনায় জোবায়দুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানায় নাম উল্লেখ করে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন মামলা রেকর্ড হয়েছে, আসামী গ্রেফতারের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর