বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সড়ক অবরোধ না করে ছাত্রদের আদালতে যাওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ময়মনসিংহ প্রতিনিধি : / ৩১৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করে তাদের উচ্চ আদালতে যাওয়া উচিত। শনিবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা যেন উচ্চ আদালতে গিয়ে তাদের কথা বলে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটা বাতিল হয়ে গেলে এরা মূলস্রোতের সঙ্গে থাকতে পারবে না। আমরা চাই সবাই যেন একসঙ্গে থাকতে পারি। সড়ক বন্ধ করে লাভ নেই। সড়ক বন্ধ করলে জনগণের দুর্ভোগ বাড়ে। পথচারী ও রোগীরা গন্তব্যে যেতে পারেন না। জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহ আবিদ হোসেন। সমাবেশে সংসদ-সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীফ আহম্মদ, মোহিত উর রহমান শান্ত, ফাহমি গোলন্দাজ বাবেল, নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞা, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন সংসদ-সদস্য এবিএম আনিছুজ্জামান, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, আব্দুল মালেক সরকার, মাহমুদুল হক সায়েম ও মাহমুদ হাসান সুমন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম সিআইপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর