মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

সংবিধান সময়োপযোগী করার পরামর্শ ড. কামাল হোসেনের

নিজস্ব সংবাদদাতা: / ১৪১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

বিশিষ্ট আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন আজ দেশের সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন।সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর মতিঝিল কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন।কামাল ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদের সংবিধান খসড়া কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।সাংবিধানিক সংস্কার কমিশনের (জাতীয় সংসদ সচিবালয়ের উপ-পরিচালক) দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনকে সংবিধান সময়োপযোগী করার পরামর্শ দিয়েছেন।কামাল হোসেন প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে সংবিধান সংস্কার প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেন।তিনি কমিশনের প্রধান ও প্রতিনিধি দলের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।কমিশনের সদস্য প্রফেসর সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুস্তাইন বিল্লাহ প্রতিনিধি দলে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর