মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে ‘না ‘মুদির হাতে:: মাসুদ সাঈদী

বিশেষ প্রতিনিধি : / ১৭২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না মুদির হাতে মন্তব্য করে পিরোজপুর-১ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন,বাংলাদেশে আ’লীগের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবো না আমরা। মনে রাখবেন ষড়যন্ত্র কিন্তু আ’লীগের নাম ব্যবহার করে হয়। কিন্তু ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না, সুতার নাটাই কিন্তু মোদির হাতে আর হাসিনা তার পুতুল মাত্র। সুতারং ওই সুতার টানে নাচে যে হাসিনা ওই হাসিনার কথায় বাংলাদেশ চলবে না।শুক্রবার (২৯ ন‌ভেম্বর ) দুপুরে পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং মাটিভাংগা ইউনিয়নের উদ্যোগে বরইবুনিয়া মাধ্যমিক বিদ‌্যালয় মা‌ঠে কর্মী সমা‌বে‌শে ইউনিয়ন জামায়া‌তের সভাপ‌তি মাওলানা এস এম আবু দাউদের সভাপ‌তি‌ত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম, মো. সাইফুল্লাহ ও মো.মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসা‌বে তি‌নি এসব কথা ব‌লেন।এসময় তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি ইসলাম পরিপূরক কল্যাণমূখী রাষ্ট্র গড়তে চাই, এর জন্য কিছু সৎ ও যোগ্য নাগরিক দরকার। আপনি যদি সৎ হন, যোগ্যতা না থাকে, আবার যদি যোগ্যতা না থাকে সৎ হন তাহলে রাষ্ট্র চালাতে পারবেন না। কারন অসৎ হলে আপনি লুটপাট করে ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাবেন। আমরা দেখেছি এই হাসিনা সরকারের একজন মন্ত্রীর বিদেশে কিছু বাড়ি পাওয়া গেছে। নাম তার সাইফুজ্জামান তিনি ভূমি মন্ত্রী ছিলেন, ইংল্যান্ডে তার বাড়ি পাওয়া গেছে ৬৪০টি। যে মন্ত্রীর ৬৪০ টি বাড়ি শুধু ইংল্যান্ডে সেই মন্ত্রীর গডফাদার খুনি হাসিনার বাড়ি কয়টা। এই খুনি হাসিনা কিছু দিন আগে দম্ভের সহিত বলেছিলো আমার বাড়ির কাজের লোক ৪ শত কোটি টাকা মালিক। হেলিকপ্টার ছাড়া নাকি তিনি চলে না, তাহলে তারা বাংলাদেশটাকে কি ভাবে লুটেপুটে খেয়েছে দেশের মানুষ তার স্বাক্ষী। আমরা এর জন্য বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সৎ ও যোগ্য কিছু মানুষের মাধ্যমে।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জিয়ানগর উপজেলার সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, মাটিভংগা ইউনিয়নের (সি.এ) এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর