শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

শিয়ালদহগামী জম্মু তাওয়াই এক্সপ্রেস, দক্ষিণেশ্বর স্টেশনে‌ একটি ব্যাগকে ঘিরে চাঞ্চল্য 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৫৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শুক্রবার, চারটি নাগাদ, শিয়ালদহগামী জম্মু তাওয়াই এক্সপ্রেস, দক্ষিণেশ্বর স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ট্রেনটি দক্ষিণেশ্বরে ঢোকার পরে থামিয়ে দেওয়া হয়।

ট্রেনটি প্রায় আধ ঘন্টার উপরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে থাকে ,এরপর যাত্রীরা নেমে এসে খোঁজখবর করতেই, রেলের তরফ থেকে জানা যায় স্লিপারকোচ, এস-৮ , একটি পরিতক্ত কালো ব্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, মুহূর্তের মধ্যে ওই কামরাটি খালি করে দেয়া হয়।

এরপর ঘটনাস্থলে উপস্থিত হন রেল পুলিশ ও স্নিফার ডগ, বম স্কোয়াডের লোকজন , চলতে থাকে তল্লাশি। ছুটে আসে আর পিএফ এর শীর্ষ কর্মকর্তারাও

জম্মু তাওয়াই এক্সপ্রেস এর কার্ড তাপস কুমার কুন্ডু জানান, বুধবার রাত আটটা 30 মিনিটে ছাড়ে ট্রেনটি, শিয়ালদহ ঢোকার আগেই আমাকে জানানো হয় , যে এই ট্রেনের ওই নির্দিষ্ট কামরার ভিতর লাল ব্যাগ আছে এবং ট্রেনটিকে যাতে আর সামনের দিকে এগিয়ে নিয়ে না যাওয়া হয়। তার ভেতর থেকে টিকটিক আওয়াজ হচ্ছে, আর তাতেই এই আতঙ্ক।

এদিকে দক্ষিণেশ্বরে শিয়ালদহ জম্মু তাওয়াই এক্সপ্রেস দাঁড়িয়ে থাকার কারণে ডাউন স্টেশনে পরপর একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে।।

রেল যাত্রীরা বলেছেন হঠাৎ করে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় , বেশ কিছুক্ষণ থামার পর, আমরা রেলের কর্মকর্তাদের জিজ্ঞাসা করে জানতে পারি, যান্ত্রিক ত্রুটির জন্য তিনটিকে আপাতত থামানো হয়েছে, পরে জানা যায় ট্রেনের কামড়া থেকে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে এবং সেই ব্যাগের ভিতর থেকে টিকটিক আওয়াজ বের হয়, তা দেখেই মনে করা হচ্ছে ওই ব্যাগের মধ্যে কিছু থাকতে পারে, রেলের আধিকারিক ও বোম স্কোয়ার্ডের অফিসারেরা তল্লাশি চালাচ্ছেন। পরিতক্ত ব্যাগকে ঘিরে পরীক্ষা করছেন। কামরার সমস্ত যাত্রীদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর