মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা

রাজপথে নির্যাতিতাদের পোষাক প্রদর্শনী করলেন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১২৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

রবিবার, ঠিক দুপুর দুটোয় কলেজ স্কোয়ার বিদ্যাসাগর উদ্যানের সামনে, বেশ কিছু পোশাক নিয়ে, রাজপথে নির্যাতিতারা পোষাক প্রদর্শনী করলেন এবং প্রতিবাদ জানালেন।

উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র সহ অন্যান্যরা , বিভিন্ন মেয়েদের পোশাক মঞ্চের সামনে লাগিয়ে, প্রতিবাদের ঢেউ তুললেন, এবং এই নিয়ে একটি ক্যাপশনও তারা তৈরি করেছেন,….. আমাদের ধর্ষণের কারণ, আমাদের পোশাক নয়।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যাহারা পোষাক পোড়া কে নিয়ে এই সকল কথা বলে তাদের আমরা ধিক্কার জানাই, কুরুচিকর মন্তব্য করার জন্য, কারণ পোশাক পরলেই যে সেই মেয়েটি খারাপ হবে, খারাপ কাজে লিপ্ত হবে, এটা কিভাবে ধরে নেন,

তিনি বলেন আমিও ছবি করি, আমার চরিত্র অনুপাতে পোশাক পড়তে হয় তা বলে কি আমি খারাপ হয়ে গেলাম, এটা সব সময় ভাবতে হবে,

এমনকি এই সকলকে কেন্দ্র করে, প্রশাসনের কিছু মানুষ ও অফিসার নিজেদের কায়েমসিদ্ধি করছে, কেউ যদি কারো বিরুদ্ধে নালিশ করতে যান, বা ডায়েরী করতে যান, তাহারা সেই ডায়েরী নিতে চান না, যদি সময় মত এই ব্যক্তির নামে ডায়েরী নেয়, অভিযোগ লিপিবদ্ধ করে তাহলে দোষীরা শাস্তি পায়,

ইদানিং মেয়েদের যে কোন কিছু ঘটনাকে ধর্ষণ বা রেপ বলে চালিয়ে দেওয়া হয় এবং প্রকৃত দোষীকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, তাই আমরা একটি কথা স্মরণ করে দিতে চাই, আপনাদেরও কারো না কারো ঘরে ছোট বাচ্চা আছে, এটা ভেবে রাখবেন,

তাই আজ পোশাক প্রদর্শনীর সাথে সাথে, তারা বেশ কয়েকটি দাবিও তুলে ধরলেন নিরাপত্তার জন্য মেয়েদের সুরক্ষার জন্য, অবিলম্বে দাবি গুলি পূরণ করার কথা বলেন।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর