সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

যাকাত বোর্ডের সদস্য হলেন রাবি অধ্যাপক ড. নিজাম উদ্দীন

বিশেষ প্রতিনিধি: / ১৬১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যাকাত বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন।গত ২১ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।জারীকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ০৯ নভেম্বর ২০২৩ তারিখের ১৬,০০,০০০০.০০৪.০১.১১৩.২১-৩৫৫ নম্বর প্রজ্ঞাপনমূলে গঠিত যাকাত বোর্ড বাতিলপূর্বক যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ৪ (১) ধারা অনুযায়ী ১৩ (তেরো) সদস্য বিশিষ্ট যাকাত বোর্ড নিম্নরূপভাবে গঠন করা হলো।যাকাত বোর্ডের সদস্যগণের মেয়াদকাল প্রজ্ঞাপন জারীর তারিখ হতে আগামী ৩ বছর পর্যন্ত থাকবে বলে উল্লেখ করা হয়।এ বিষয়ে অধ্যাপক মো. নিজাম উদ্দীন বলেন, “যাকাত ব্যবস্থা ইসলামের একটা বড় বিষয়। যাকাত সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিগত সময়ে দেশের যাকাত ব্যবস্থাকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। প্রকৃতপক্ষে দেশের গরীবদের মাঝে সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে দারিদ্রের হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আমি যাকাত বোর্ডের সদস্য হিসেবে সেই জায়গাতে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর