শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

যতদিন আছি, একতা নিয়েই থাকব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট : / ১২৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ঐক্যের মধ্যদিয়ে এই সরকারের জন্ম। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি তুলেছে। ঐক্যবদ্ধভাবে এটা করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। এমন হলে এটার দরকারও নেই। এজন্যই আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বসা। সবাইকে দেখে সাহস পাচ্ছি। আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকব বলেছেন,প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকের শুরুতে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বিকেল ৪টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতন্ত্রের মঞ্চ, জাতীয় গণফ্রন্ট, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার খুব ভালো লাগে। সাহস পাই। কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মধ্যদিয়ে। যখন আশপাশে আপনাদের দেখি না তখন নিজেকে দুর্বল মনে হয়। যখন আবার আপনাদের দেখি তখন মনে হয় সবাই এক আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। তিনি বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল তারা একটি ঘোষণাপত্র দেবে। প্রোক্লামেশন দেবে। আমি বুঝতে চাইলাম কি প্রোক্লামেশন। তারা বলল। আমি বললাম এটা হবে না। আমার চাওয়াটাও ঠিক হবে না, তোমাদের করাটাও ঠিক হবে না। তোমরা যদি আবার ৫ আগস্টে ফেরত যেতে চাও, তাহলে ওই ঘটনার পুনরাবৃত্তি করতে হবে। ৫ আগস্টের অনুভূতি ছিল একতার অনুভূতি। তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে। যেভাবে একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছিলে, সেভাবেই একতাবদ্ধ হয়ে এটা করতে হবে। তারা আমার কথায় খুব একটা খুশি হয়নি। পরে অবশ্য তারা বুঝতে পারলো একতাবদ্ধ হয়েই ঘোষণাপত্র দিতে হবে। সেখান থেকেই এই আলাপ শুরু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর