শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমিতে পড়ুয়াদের জন্য ঠান্ডা পানীয় জলের মেশিন বসলো।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৫৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শুক্রবার, পশ্চিম মেদিনীপুরের বেলদা গঙ্গাধর একাডেমিতে পড়ুয়াদের জন্য প্রতিশ্রুত ঠান্ডা পানীয় জলের তিনটি মেশিন বসানো হলো। এই স্কুলে পড়ুয়াদের জন্য কোনরকম পানীয় জলের ব্যবস্থা ছিল না।শতবর্ষ প্রাচীন বেলদা গঙ্গাধর একাডেমি, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার উদ্বোধন হলো, স্কুলের এমন উদ্যোগে সহযোগিতা করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও,বিদ্যালয়ে তরফ থেকে জানানো হয়, স্কুলে পানিও ঠান্ডা জলে তেমন কোন ব্যবস্থা ছিল না। সরাসরি সাবমারসিবল থেকে জল পেতে হত পড়ুয়াদের, এবার থেকে তারা পরিচিত এবং ঠান্ডা জল পাবে।বিদ্যালয় এর তরফে আরো জানান, বেলদার ব্যবসায়ী চন্দ্রকান্ত কৌটক, প্রভু দয়াল পেরিওয়াল, সজন লাল আগরওয়ালদের পাশাপাশি বিদ্যালয় সহ শিক্ষিকা মীরা দাশ পতি , সহকারী প্রধান শিক্ষক বিজন ষরঙ্গী, এবং বিদ্যালয়ের অপর এক সহশিক্ষক সুদীপ সরকারের আর্থিক সহযোগিতায় মোট তিনটি মেশিন বসানো হয়েছে ঠান্ডা পানীয় জলের। পড়ুয়াদের জন্য।পড়ুয়াদের জন্যই নয়, শিক্ষক শিক্ষিকাদের জন্যেও স্টাফ রুমে বসেছে প্রতিশ্রুত পানীয় জলের মেশিন, যার আর্থিক সহযোগিতা করেছেন বিদ্যালয়ের সহ-শিক্ষিকা কৃষ্ণা কুইলা বেরা।এদিন জলের মেশিন উদ্বোধনের পাশাপাশি ,নতুন করে সাজিয়ে তোলা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কোক্ষটিরও উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় , বিদ্যালয়ে পরিস্রুত পানীয় জলের মেশিন বসায় খুশি পড়ুয়ারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র আচার্য বলেন, পড়ুয়াদের জন্য প্রতিশ্রুত পানীয় জলের ব্যবস্থা ছিল না, গরমের দিকেও লক্ষ্য রেখে সকলের সহযোগিতায় পানীয় জলের মেশিন বসানো হয়েছে।পড়ুয়াদের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ, ছাড়াও বলেন সকলে মিলে সহযোগিতা করায় আমরা অনেকটাই এগিয়ে যেতে পেরেছি , ঠান্ডা পানীয় জলের মেশিন বসায় ছাত্রছাত্রীর আনন্দিত ও খুশি।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর