সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেক্স রিপোর্ট : / ১৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মধ্যেই একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সম্ভাবনা দেখতে পান তিনি।

আজ বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।

‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পান।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, জীবনে সফল হতে হলে বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের যথাযথ সম্মান করতে হবে। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বাবা-মায়ের ত্যাগ ও অবদান সবসময় স্মরণে রাখতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যদি নিজেদের সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে দেশের মানুষের প্রত্যাশাও বাস্তবায়িত হবে।

রাষ্ট্রপতি বঙ্গভবনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি কেবল একটি ভবন নয়; বরং রাষ্ট্রের প্রতীক এবং দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র, বঙ্গভবন ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ তৈরি করতেই এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ইতিহাস ও প্রশাসনিক ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি নতুন নতুন উদ্ভাবন, সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য তরুণদের উৎসাহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর