শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

মেদিনীপুরের  নিত্য শিল্পীরা অশ্লীল নাচ না করায়, মারধোর ও শ্লীতা হানীর অভিযোগ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২০৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

রবিবার, মেদিনীপুর জেলার নন্দকুমার এক, ঘোলআন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সাওড়াবেরিয়া গ্রামে মনসা পূজো উপলক্ষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিলেন মেচেদার একটি নাচের দলের শিল্পীরা, অনুষ্ঠানের জন্য ২০০০ টাকা অগ্রিম নিয়েছিলেন‌ তারা, অনুষ্ঠানের শেষে নৃত্যশিল্পীদের দলের সঙ্গে ক্লাবের কর্তাদের বিরোধ বাধে,

নৃত্য শিল্পীদের অভিযোগ অনুষ্ঠান চলাকালীন নৃত্যশিল্পীদের অশ্লীল নৃত্য করতে বলে, নৃত্যশিল্পীরা অশ্লীন নাচ না করায় ক্লাব কর্তৃপক্ষরা নৃত্যশিল্পীদের উপর চড়াও হয়, মঞ্চ লাগোয়া সাজঘরে ঢুকে শিল্পীদের গালিগালাজ দেন, মারধর করেন ও মহিলা শিল্পীদের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন।

ক্লাব কর্তৃপক্ষদের আক্রমণের ফলে, নৃত্য শিল্পীদের কয়েকজন আহত হন, সাথে সাথে নৃত্যশিল্পীদের কর্মকর্তা নন্দকুমার থানায় ফোন করেন, নন্দকুমার থানার অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন, পরিস্থিতি সামাল দেন, নৃত্য শিল্পীদের তরপে নন্দকুমার থানায় অভিযোগ জানানো হয়, পুলিশ অফিসারেরা ঘটনাটি খতিয়ে দেখছেন,

নৃত্যশিল্পী দলের কর্মকর্তা জানান, আমাদের অ্যাসোসিয়েশন থেকে সম্পূর্ণভাবে বারণ করা আছে, কোন রকম অশ্লীল নাচ না করার জন্য ,এটা জানানোর পরেও ক্লাব কর্তৃপক্ষরা কোন কথাই শুনেন নি। আর আমাদের শিল্পীদের উপর চড়াও হয়, আগামী দিনে যদি এরকম কিছু ঘটে , আমরা রাস্তায় প্রতিবাদে নামতে বাধ্য হবো বলে জানান।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর