বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

ভারত সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে: বিএনপি মহাসচিব

নিজস্ব সংবাদদাতা: / ২২৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না উল্লেখ করে বলেছেন, এর অন্যতম প্রধান কারণ, ভারত সব সময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের এ কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের যে রাজনীতি, যে আচরণ, তা তারা কোন পরিপ্রেক্ষিতে, কীভাবে করছে, সেটা তাঁরা ভালো বোঝেন। তারা দেখতে পাচ্ছেন, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ ভারত সব সময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে। যেটা তাদের জন্য ও পার্শ্ববর্তী দেশের জন্য শুভ হবে না। সম্মান, মর্যাদা ও পরস্পরের স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন তিনি।বিএনপির মহাসচিব সাংবাদিকের অপর এক প্রশ্নের উত্তরে বলেন, তারা ইতিমধ্যে দুই বার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেছেন। প্রতিবারই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যে সংস্কারগুলো তারা করতে চান, সেগুলো যেন জনগণের সামনে তুলে ধরেন। এ ছাড়া তাদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।১৬ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বিপ্লবে নারী-শিশুসহ দেশের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন। যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা সুসংহত করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রাম অব্যাহত রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর