বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় অর্ধশত সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের

ডেস্ক রিপোর্ট : / ১১৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ৫০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেন বলে জানায় দেশটির শীর্ষ সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।পাকিস্তানের জাতীয় পরিষদে এক বিবৃতিতে মন্ত্রী বলেন, ভারতীয় বাহিনী রাতের অন্ধকারে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এর জবাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি আরও দাবি করেন, পাকিস্তানি বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দিয়েছে এবং একটি ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে।পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ৪০ থেকে ৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এখনও ভারত মৃতদেহ উদ্ধার করতে পারেনি বলে দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, ইসরায়েলের তৈরি অন্তত ২৫টি ড্রোন পাকিস্তানের আকাশে পাঠিয়েছিল ভারত, যেগুলো ভূপাতিত করেছে পাকিস্তান।অন্যদিকে, পাকিস্তানে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এ শতাধিক নিহত হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে এই তথ্য জানান। এর আগে ভারতের গোয়েন্দা সূত্র জানায়, পাকিস্তানে চালানো হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন এবং সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস হয়েছে।জানা যায়, জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের নয়টি স্থানে হামলা চালায়। মাত্র ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তারা। এরপর সারা রাতজুড়ে পাকিস্তানের বিভিন্ন এলাকায় চালানো হয় ড্রোন হামলা।পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, এসব ড্রোনের মধ্যে একটি সেনাবাহিনীর সদরদপ্তরের কাছেই ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের পাঞ্জাব, গুজরাট, জম্মু-কাশ্মিরসহ ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ।তবে এই সংঘাতে দুই দেশের মধ্যে প্রকৃত হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও নানা প্রশ্ন রয়ে গেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করলেও স্বাধীনভাবে এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি। দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর দেশের এমন উত্তেজনায় গোটা অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।এদিকে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী।দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে রিপোর্ট লেখা পর্যন্ত ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে, যেগুলো ইসরায়েলে তৈরি।সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর