মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের জেলা কমিটির যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : / ৯৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠিত গণমাধ্যম গঠনের প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বিসিপিসি) জেলা শাখা। দুই বছর মেয়াদি ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের খ্যাতনামা সাংবাদিক, সংগঠনের শীর্ষ নেতৃত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানান। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জানে আলম রনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আল সাইদ রুবেল। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন এস. এম. খোকন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত সভাপতি মো. জানে আলম রনি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সূচিত এই আয়োজন পুরো সময়জুড়ে একটি শালীন, সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত–এর সম্পাদক এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উপদেষ্টা খান সেলিম রহমান। তিনি বলেন,“সাংবাদিকতা কোনো সাধারণ পেশা নয়—এটি দায়িত্ব, সততা ও সাহসের পরীক্ষা। সত্যের পক্ষে অবিচল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই একজন সাংবাদিকের মূল পরিচয়।”তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব শুরু থেকেই সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটি সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামাল। সভাপতির বক্তব্যে তিনি সাংবাদিকদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন,“পেশাগত মর্যাদা ও নৈতিকতার প্রশ্নে সাংবাদিকদের কোনো আপস করা যাবে না। ঐক্যবদ্ধ থাকলেই সাংবাদিক সমাজ শক্তিশালী হয়।”তিনি আশা প্রকাশ করেন, এই কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিসিপিসি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন। তিনি সাংবাদিকতার সামাজিক দায়বদ্ধতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজ পরিবর্তনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার এবং সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন বাবু। তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রীয় নীতিমালা অনুসরণ করে জেলা শাখা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ খান, ভাইস চেয়ারম্যান, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এবং এম. এ. এ. সৌরভ খান, প্রধান সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত ও সিনিয়র সহ-সভাপতি, বিসিপিসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিপিসির সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদিকা সাঈদা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মিঠু মোল্লা,কার্যনির্বাহী সদস্য এম. আর. সহিদ ,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আজাহার আলী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা একবাক্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত এই নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। নতুন এই কমিটি আগামী দিনে সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা, পেশাগত মান উন্নয়ন এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তাদের পথচলা শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর