শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  মোবাইল চুরি, আনসারের তৎপরতায় ফোন উদ্ধার—যুবক আটক

ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম

ডুমুরিয়া প্রতিনিধি : / ১২৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

স্বামীর পরকীয়ার বাধা দেয়ায় প্রিয়া ঢালী নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে পাষন্ড‌ স্বামী।আহত গৃহবধূকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শুম্ভনগর এলাকায় এ ঘটনা ঘটে।আহত গৃহবধূ ও তার পরিবার সূত্রে জানা যায় উপজেলার খোরেরাবাদ এলাকার মৃত রঞ্জন ঢালী তার ছোট কন্যা প্রিয়া ঢালী বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের শুম্ভনগর গ্রামস্ত অর্জুন মন্ডলের ছেলে মৃত্যুঞ্জয় মন্ডলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় একমাত্র ভাই উজ্জ্বল ঢালী বোনের সুখের কথা ভেবে ১০ লক্ষাধিক টাকার স্বর্ণ ও নগদার্থ প্রদান করেন। বিয়ের পর দেখতে দেখতে প্রায় ১০ বছর অতিবাহিত হয়ে গেল। কিন্তু সূখ তার কপালে সইলো না।বেশ কয়েক বছর হলো স্বামী গোপনে জড়িয়ে পড়ে পরকিয়া প্রেমে। বিষয়টি জানাজানির পর স্ত্রী স্বামীকে পরকীয়ায় বাধা দিলে তার উপর শুরু হয় অমানবিক মানুসিক ও শারীরিক নির্যাতন।তারই জের ধরে ঘটনার দিন বিকেলে স্ত্রী প্রিয়াকে বেদম মারপিট ও গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। বিষয়টি জানার পর ভাই উজ্জ্বল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপরও থেমে নেই স্বামীর পাষন্ডতা। কেড়ে রাখা হয়েছে প্রিয়ার একমাত্র ছেলে মুগ্ধ মন্ডল (২) কে। এ ঘটনায় আদালতের আশ্রয় না নিয়ে উপায় নেই বলে জানিয়েছে সহোদর উজ্জ্বল ঢালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর