রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

খুলনার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

এস রফিক ডুমুরিয়া প্রতিনিধি : / ১২২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

খুলনা জেলার ডুমুরিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চুকনগর বাজারের যতিন-কাশেম রোডের বাদামতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে ডুমুরিয়া থানাধীন মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনার করছিলেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর বাজারের যতিন-কাশেম রোডস্থ বাদামতলা মোড়ের কার্ত্তিক সাধুর মিষ্টির দোকানের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় ফাহাদ সরদার (১৮) নামের এক যুবককে আটক করা হয়। আটকের পর তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।আটক ফাহাদ ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ও উপজেলার চুকনগর গ্রামের দিদারুল ইসলাম সরদারের ছেলে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আনাম (সার্কেল-বি) এই তথ্য নিশ্চিত করেছেন। এব্যাপারে উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। আটক ফাহাদকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরেণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর