বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

কেশবপুর প্রতিনিধি : / ১১৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

যশোরের কেশবপুরে বিদেশে শ্রমিক পাঠানোকে কেন্দ্র করে প্রতারণা, জিম্মি করে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী যুবক।শনিবার কেশবপুর নিউজ ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতাপপুর গ্রামের মোঃ আবুল কাশেম সানার ছেলে মোঃ মিলন হোসেন লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মোঃ জিহাদুল ইসলাম ও শহিদুল ইসলামকে ঢাকার এবি ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সৌদি আরবে পাঠাতে তিনি সহায়তা করেন। সেখানে তারা একটি আবাসিক হোটেলে চাকরি পেলেও কাজটি পছন্দ না হওয়ায় তা ছেড়ে দেন। পরবর্তীতে নতুন চাকরি ও আকামার ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা মিলনের সঙ্গে যোগাযোগ করলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মীয়ের মাধ্যমে ওমরাহ পালনের উদ্দেশ্যে চলে যান।সংবাদ সম্মেলনে মিলন হোসেন আরও বলেন, একই এলাকার মাহাফুজুর রহমানকে সৌদি আরবে ওয়্যারহাউজ কর্মী হিসেবে পাঠানোর জন্য প্রয়োজনীয় ভিসা, ওয়ার্ক পারমিট ও বিমান টিকিট প্রস্তুত করা হলেও শেষ মুহূর্তে তিনি বিদেশে যেতে অস্বীকৃতি জানান।এ বিষয়ে কথা বলতে গত ৮ এপ্রিল মাহাফুজুর রহমানের বাড়িতে গেলে সেখানে উপস্থিত জিহাদুল ইসলাম ও শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা তাকে জোরপূর্বক আটক করে রাখেন বলে অভিযোগ করেন মিলন। পরে তার পরিবারের সদস্যরা খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।তিনি আরও অভিযোগ করেন, পরদিন ৯ এপ্রিল কেশবপুর থানায় বসেই তাকে ও তার শাশুড়িকে জিম্মি করে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে ওই স্ট্যাম্পে উল্লেখ করা হয়, আগামী ২২ এপ্রিলের মধ্যে তাকে জিহাদুল ও শহিদুলকে ৮ লাখ ৫০ হাজার টাকা এবং মাহাফুজুর রহমানকে ১ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না বলেও শর্ত আরোপ করা হয়।এ ঘটনায় মিলন হোসেন যশোর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং কেশবপুর থানা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে তিনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর