বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেইলি রোডে সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব সংবাদদাতা: / ১০৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে শপিং মলের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি ওই ভবনে আটকে পড়া ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।একে একে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড হয়েছে। ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সময় ভবনে আটকে পড়া ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী ৯ জন, পুরুষ ৭ জন ও শিশু ২ জন রয়েছে।তিনি বলেন, আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে। ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। কীভাবে সেখানে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর