বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা: / ২৫৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হবে । মঙ্গলবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ। লুট হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। একইসাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এরসাথে সম্পৃক্ত গডফাদারদের ধরা হবে।উপদেষ্টা আরও বলেন, আজকের সভাটি ছিলো আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এ সভায় প্রধানত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এ ব্যাপারে কিছু পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা হয়েছে। জাহাঙ্গীর আলম বলেন, ‘আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। বুধবার রাত থেকে অস্ত্র বা হাতিয়ার উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অপারেশন চলবে। আমরা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক আমাদের দেশে একটি বড় ধরণের সমস্যা। এই মাদকদ্রব্য আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। এ কারণে এটা নিয়েও আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি। আমরা মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার জন্য কাজ করছি।লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, ‘আসন্ন দূর্গাপূজার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয় আমরা পদক্ষেপ নিচ্ছি। আশা করছি, এ উৎসবটা খুব ভালোভাবে শেষ হবে। কোথাও কোনো সমস্যা হবে না।তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত নিয়ে যে সমস্যা সেটাও আলোচনা হয়েছে। আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি, সেটা ‘অনগ্রাউন্ড’ দেখতে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর