মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

বিপিএলে পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস

নিজস্ব সংবাদদাতা: / ১৪৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

বিপিএলে পঞ্চম হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি সাব্বির রহমান। তার ৩৩ বলে ৯ ছক্কায় খেলা ৮২ রানের ইনিংসটি ম্লান হয়ে গেছে চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায়।ঢাকার দেওয়া ১৭৮ রানের টার্গেট ১৯.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে চিটাগং। এ নিয়ে দ্বিতীয় জয় পেল দলটি। অন্যদিকে পঞ্চম হার ঢাকার।রান তাড়া করতে নেমে দারুণ শুরু পায় চিটাগং। উদ্বোধনী জুটিতেই আসে ৫৫ রান। ওপেনার পারভেজ হোসেন ইমন ১৬ বলে ১৭ রান করে সাজঘরে ফিরলেও ব্যাট হাতে আগ্রাসী ছিলেন পাকিস্তানের উসমান খান। ৩৩ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫৫ রান আসে তার ব্যাট থেকে।সাজঘরে ফেরার আগে দলের বাকিদের পথ দেখিয়ে যান তিনি। সে পথে হেটেই পরে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন ও শামীম হোসাইনরা। এদের মধ্যে গ্রাহাম ৩২ বলে ৩৯ করে সাজঘরে ফিরলেও মিঠুন ২২ বলে ৩৩ ও শামীম ১৪ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন।এর আগে, প্রথমে ব্যাট করে ঢাকার হয়ে তানজিদ তামিম ৪৮ বলে ৫৪ রান করেন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন সাব্বির রহমান। ৩৩ বলে ৯ ছক্কা ও ৩ চারে ৮২ রানে অপরাজিত থেকে ঢাকাকে চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দেন সাব্বির। তবে শেষ পর্যন্ত তার ইনিংসটি ম্লান হয়ে যায় চিটাগংয়ের দলীয় প্রচেষ্টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর