শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির

সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান

ডেস্ক রিপোর্ট : / ৭৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার খবর জানিয়েছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিকইনফো। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে। এমন সিদ্ধান্তকে বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। দীর্ঘদিন আলোচনা চললেও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই এ অবস্থানের কথা স্পষ্ট করেছেন। বাংলাদেশের এই সিদ্ধান্তে পাকিস্তানের সমর্থনের বিষয়টি এতদিন গুঞ্জন হিসেবে শোনা গেলেও, এবার তা প্রকাশ্যে নিশ্চিত করলেন পিসিবি চেয়ারম্যান। শুক্রবার লাহোরে পিসিবি কার্যালয়ে একটি ক্যাফে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের বড় একটি স্টেকহোল্ডার। তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যেকোনো অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত। তিনি আইসিসির নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। নাকভি বলেন, ‘গত কয়েক বছরে ভারত চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। যখন পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে সমাধান বের করা যায়, তখন বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হবে না কেন? ভারত যদি সুবিধা পায়, তাহলে বাংলাদেশেরও সেই সুবিধা পাওয়া উচিত। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে, তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর