বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বিএনপি ক্ষমতায় আসলে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো : কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : / ১১২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেনশহীদ রাষ্টপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ১৯৭৪ সালে এ দেশ দুর্ভিক্ষের কবলে পড়েছিলো। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সেই দিন ভুলিয়ে দিয়েছে। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে চালের কেজি ছিলো ১৮ টাকা কিন্ত তিনি ক্ষমতা গ্রহনের পরে চালের কেজি ৬ টাকায় নিয়ে এসেছিলেন। জিয়াউর রহমান শিখিয়ে দিয়েছিলেন খাবার কিভাবে মানুষের মাঝে পৌছে দিতে হয়। তার আমলে খাল কেটে ধান উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হতো। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান শ্রম বাজার তৈরী করেছিলেন। গার্মেন্টস এর সূচনা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান করেছিন। সুতারং জাতীয়তাবাদী দল ভাবে কিভাবে মানুষের পাশে থাকলে তাদের উপকার করা যায়।তিনি আরো বলেন বাংলাদেশের ইতিহাসে এদেশের মানুষদের জন্য শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এর চেয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান কম না। বেগম খালেদা জিয়া এদেশের মানুষদের জন্য অনেক কিছু করেছেন। তারেক রহমান ৬ হাজার কিলোমিটার দূর থেকে এদেশেরর মানুষের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে চেষ্টা করে যাচ্ছেন। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। আমরা স্বাধীনতার এতদিন পরেও স্বাধীনতার সুফল পাচ্ছি না। জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা পুরোপুরি স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো।তিনি আজ মঙ্গলবার বিকেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শেখ রিয়াজ উদ্দিন রানার উদ্যোগে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: জাকির হোসেন রোকন, আব্দুস সালাম। অনুষ্ঠানের সভাপত্বি করেন মো: মাসউদ আহম্মেদ। অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন ইউথ ড্রিমস ওয়ান পিরোজপুরের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর